তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষাবন্দর থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী হাদিয়া প্রদান ও দোয়া

প্রেস বিজ্ঞপ্তি :
বৃহস্পতিবার ১৬ই এপ্রিল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর নিয়ন্ত্রিত বন্দর থানা পশ্চিম এর উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী হাদিয়া প্রদান ও দোয়ার আয়োজন করা হয়।
‎এতে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক এম মাহদী হাসান, থানার (ভারপ্রাপ্ত) সভাপতি মুহাম্মদ জিহাদ হাসান।
‎এসময় মহানগর সহ-সভাপতি জাহিদুল ইসলাম মোল্লা পরীক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, পরীক্ষা শুরু হওয়ার একয়টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময়টা নিজেকে প্রমাণ করার শ্রেষ্ঠ সময়। তাই এসময় নানা চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগী হয়ে ভালো ফলাফল করার পূর্ণ প্রস্তুতি নিতে হবে।

Related Articles

Back to top button