চেষ্টা করব ব্যবসায়ীরা সমস্যায় পড়লে তাদের পাশে গিয়ে সবসময় থাকতে – দিপু ভূঁইয়া

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি ও নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু বলেন, আমাদের এক ব্যবসায়ী ভাই বলেছেন লোক দেখানোর জন্য আমাদের ছোট ছোট ব্যবসায়ীদের জরিপানা করা হয়। কিন্তু যারা বড় বড় ব্যবসায়ী যারা গুদামজাত করে, তাদেরকে কোন জরিপানা করা হয় না। আমাদের দাবি প্রশাসনের কাছে তারা যেন সকলকে আইনের আওতায় আনেন।
সোমবার ২৩ শে ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনারা বলেন, বিকেএমই ও চেম্বার মিলে যানজট নিরসনে আমরা ১০০ জন স্বেচ্ছাসেবী রেখেছি। যানজট নিরসনে প্রয়োজন হলে আরো স্বেচ্ছাসেবক বাড়িয়ে দিব।
আমরা চেষ্টা করব আমাদের ব্যবসায়ীরা সমস্যায় পড়লে তাদের পাশে গিয়ে সবসময় থাকতে পারি।
এ সময় চেম্বার অফ কমার্সের সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যবসায়ী বৃন্দ উপস্থিত ছিলেন।

