তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
নাঙ্গলবন এলাকায় হাতপাখার প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি :
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত নারায়ণগঞ্জ -৫ আসনের হাতপাখার এমপি প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ আজ ২২ নভেম্বর শনিবার সন্ধ্যায় নাঙ্গলবন এলাকায় ব্যাপক গণসংযোগ ও পথসভা করেন।
এসময় উপস্থিত ছিলেন, আহবায়ক হাজী আবুল হাশেম, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম মাস্টার, মোঃ মোস্তফা, সমন্বয়কারী মাসুদ রানা, যুগ্ম সমন্বয়কারী আ: হক, ডা. আব্দুল্লাহ আল মামুন, ৫ আসনের পোলিং এজেন্ট সমন্বকয়কারী মাও. মাসুদুল করীম প্রমুখ নেতৃবৃন্দ।
মুফতি মাসুম বিল্লাহ বলেন, হাতপাখা হবে আগামীর বিজয়ী শক্তি। জনগণ এবার সৎ, যোগ্য ও দেশপ্রেমিক জনপ্রতিনিধি নির্বাচিত করবে। তাই সকলকে হাতপাখার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহবান জানাই।
