তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সকলে ঐক্যবদ্ধ থেকে এ শহরকে নতুন করে গড়ে তুলবো – মাসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
ব্যবসায়ী নেতৃবৃন্দের ভাবনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় নারায়নগঞ্জ ক্লাব ক্যাফেটেরিয়ায় সম্মিলিত নারায়ণগঞ্জ ব্যবসায়ী সমাজের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের ৫ আগষ্ট একটি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন স্বাধীনতার সূর্যোদয় হয়। একজন সংসদ সদস্যের কাজ কি। নিজ আসনের উন্নয়নে কাজ করা। সরকারের উর্ধ্বতন মহলের কাছ থেকে কাজ আদায় করা। অথচ বিগত দিনে তারা স্থানীয় সরকারের কাজ পর্যন্ত করেছে। তখন চেয়ারম্যান মেম্বাররা বসে ছিলো। আমাদের স্বপ্ন কি, কি করতে চাই, এটা একটা ইশতেহারের মত। এ দেশটাকে নতুন দেশ হিসেবে দেখতে চাই। এমন একটা দেশ গড়ি যেটার স্বপ্ন আমরা দেখি। শহীদ জিয়ার আদর্শ, খালেদা জিয়ার ত্যাগ, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে ৩১ দফার ভিত্তিতে।
সবাই বলে এটা ধনী শহর। কিন্তু ব্যবসায়ীদের কোন নিরাপত্তা এখানে নেই। এখানে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং সহ নানাবিধ সমস্যায় জর্জরিত। যখন চেম্বারের সভাপতি ছিলাম তখন এখানকার ৩০টি এর বেশী সংগঠনের কারো সাথে দেখা হয় নি। একটা জিনিস আমার ভিতরে আছে আর সেটা হলো লোভ সংবরণ করা। আমরা চাই সকলে ঐক্যবদ্ধ থেকে এ শহরকে নতুন করে গড়ে তুলবো।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীর কুমার সাহা, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর সেন্টু, জেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল ইসলাম রবি, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, ভবানী শংকর রায় প্রমুখ।

Related Articles

Back to top button