তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ফিলিস্তিনি-ইরানের মুসলমানদের উপর ইজরাইল ও আমেরিকার হামলার প্রতিবাদে আলোচনা সভা

খবর নারায়ণগঞ্জ.কম : ফিলিস্তিনি, ইরানের মজলুম মুসলমানদের উপর ইহুদীবাদী ইজরাইল ও আমেরিকার বর্বরোচিত হামলার প্রতিবাদে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বাদ যোহর নারায়ণগঞ্জ সদর উপজেলা মসজিদ প্রাঙ্গণের নিচ তলায় ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে এই আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন,আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে দাড়িয়ে আছি, যখন পৃথিবীর এক প্রান্তে আমাদেরই ভাই-বোনেরা কেবল নিজের জন্মভূমিতে টিকে থাকার অপরাধে অমানবিক নিষ্ঠুরতার শিকার হচ্ছে। ফিলিস্তিও ইরান যা আজ কেবল একটি ভূখণ্ডের নাম নয়, বরং পৃথিবীর বুকে জীবন্ত এক কারবালার নাম।
বক্তারা আরও বলেন,মজলুমের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা হয়তো স্বশরীরে সেখানে গিয়ে লড়াই করতে পারছি না, কিন্তু আমাদের কণ্ঠস্বর স্তব্ধ হওয়া উচিত নয়।
বক্তারা আরও বলেন ইতিহাস সাক্ষী দেয়, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। ইনশাআল্লাহ, একদিন ফিলিস্তিনের আকাশ থেকে বারুদের গন্ধ মুছে যাবে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ফতুল্লা থানা ওলামা কল্যাণ পরিষদের সভাপতি মুফতি ফয়জুল্লাহ, সিনিয়র সহ সভাপতি মুফতি মাহদী বিন ইব্রাহিম, সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়াজে উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাহফুজ, কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক।
এ সময় আরো উপস্থিত ছিলেন, মাওলানা এনামুল হাসান সিরাজী, মাওলানা ফখরুল ইসলাম মাওলানা সরোয়ার মুফতি আব্দুর রাজ্জাক মাওলানা আব্দুর রহিম প্রমূখ।
