তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানাফতুল্লা থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় এড.সাখাওয়াত হোসেনকে প্রবীর কুমার সাহার ফুলের শুভেচ্ছা

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ৭ খুন মামলার আলোচিত আইনজীবী ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়ায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যবসায়ী ও নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রবীর কুমার সাহা।
এসময় প্রবীর কুমার সাহা বলেন, আমরা আনন্দিত নারায়ণগঞ্জের ত্যাগি একজন নেতাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়ায়। আমরা আশাবাদী এতোদিনে নারায়ণগঞ্জ উন্নয়নের মুখ দেখবে। নারায়ণগঞ্জে যত সমস্যা রয়েছে নবনিযুক্ত প্রশাসক এড.সাখাওয়াত হোসেন খান তা অচিরেই সমাধান করবেন।