তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন করেছেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা

খবর নারায়ণগঞ্জ.কম :
প্রান্তিক মানুষের দোরগোঁড়ায় ৯টি সেবা পৌঁছে দিতে নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহরের খানপুরে সেবা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।
মানুষের দোরগোঁড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জাহিদ হাসান সিদ্দিকী, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাফর সাদিক চৌধুরী, সহকারী কমিশনার আসাদুজ্জামান নূর, সাদিয়া আক্তার, দেবযানী কর’সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সেবা কেন্দ্র পর্যায়ক্রমে জেলা সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় ৯টি কেন্দ্র চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা জানান, প্রান্তিক মানুষের দোরগোঁড়ায় ভূমি সংক্রান্ত ১৩টি সেবা পৌঁছে দিতে এবং হয়রানি কমাতে জেলায় ৯টি ‘ভূমি সেবা সহায়তা কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। ভূমি সেবা সহায়তা কেন্দ্র সরকার নির্ধারিত একটি নির্দিষ্ট স্থান। এখান থেকে জেলার ভূমি সেবা গ্রহীতারা সহজেই ভূমি সংক্রান্ত সরকারি সেবা নিতে পারবেন এবং নির্ধারিত ফিতে হয়রানি মুক্তভাবে সেবা পাবেন। সেবা গুলোর মধ্যে রয়েছে ভূমি উন্নয়ন কর, নামজারি আবেদন, খতিয়ান আবেদন, মৌজা ম্যাপ আবেদনসহ ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা।

Related Articles

Back to top button