তাজা খবরথানার সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা
শুক্রবার, নারায়ণগঞ্জ- ৩ এর সংসদ সদস্য পদপ্রার্থী গণসংহতি আন্দোলনের গণসংযোগ

প্রেস বিজ্ঞপ্তি : আগামীকাল ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার, নারায়ণগঞ্জ–০৩ এর সংসদ সদস্য পদপ্রার্থী গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী এবং গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান জননেতা অঞ্জন দাসের দ্বিতীয় গুরুত্বপূর্ণ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
গণসংযোগের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, নারী ও যুবসমাজের সঙ্গে মতবিনিময়, তাদের সমস্যা সরাসরি শোনা এবং তাদের সামনে রাজনৈতিক কর্মপরিকল্পনা তুলে ধরার লক্ষ্য রয়েছে।
এই কর্মসূচির সূচনা হবে মোগড়াপাড়া চৌরাস্তা থেকে (বিকাল ৪ ঘটিকায়) , যেখানে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী এবং সমর্থকদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। জনগণের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং গণতান্ত্রিক রাজনীতির শক্ত ভিত গড়ে তুলতে এই গণসংযোগকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হচ্ছে।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে প্রত্যেককে গণসংযোগে উপস্থিত থাকার আহ্বান জানানো হচ্ছে।


