তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ কল্যানী খাল দখল মুক্ত করতে দখলদারদের তালিকা তৈরি

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের আওতাধীন এনায়েতনগর ইউনিয়ন এর হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত কালিয়ানী খালের সীমানা চিহিত করণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার ২৫ শে ফেব্রুয়ারি সরেজমিনে তদন্ত করে দেখা যায় যে, হরিহরপাড়া ও শ্রীধরদী মৌজাস্থিত আর এস ৪৪৯ ও ৩৪৪ নং দাগে অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুত করে প্রায় ১০০০ ফুট লম্বালম্বি সীমানা নির্ধারণ করা হয়েছে। এর আগে আসন্ন বর্ষায় উপজেলাকে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করার লক্ষ্যে গতকাল কল্যানী খাল সরেজমিন পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। অবৈধ দখলের বিষয়টি দেখে তিনি তাৎক্ষণিকভাবে ফতুল্লা সার্কেলর সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান নূরকে খালটির সীমানা চিহ্নিত পূর্বক অবৈধ দখলদারদের তালিকা প্রস্তুতের জন্য নির্দেশনা প্রদান করেন।
