তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ফতুল্লার দক্ষিণ সস্তাপুরে টিনশেড ঘরের মাঝখানের চিপা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

খবর নারায়ণগঞ্জ.কম:

ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় একটি বহুতল ভবন ও একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানের চিপা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফায়ার সার্ভিসের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের এই যুবকের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের মালিকানাধীন একটি বহুতল ভবন ও মালা ফকিরের মালিকানাধীন একটি সেমিপাকা টিনশেড ঘরের মাঝখানে চিপার মধ্যে আটকে পড়া অবস্থায় ছিল ওই যুবকের মরদেহটি।

এলাকাবাসীর ধারণা, চুরি করার উদ্দেশ্যে হাবিবুর রহমানের মালিকানাধীন বহুতল ভবনের পাইপ বেয়ে ওঠার চেষ্টা করতে গিয়ে দুই ভবনের চিপায় পড়ে ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ওই যুবক।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মিলে টিনশেড সেমিপাকা ঘরের দেওয়াল আংশিক ভেঙে মরদেহটি উদ্ধার করেন।

Related Articles

Back to top button