বিশৃঙ্খলাকানীদের কান ধরে দল থেকে বহিষ্কার করা হবে – এড. সাখাওয়াত

খবর নারায়ণগঞ্জ.কম :
১৫নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে জাহাঙ্গীর আলম মিনি কমিউনিটি সেন্টারে ১৫নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতা মাসুদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি এড. সাখাওয়াত হোসেন খান তার বক্তব্য বলেন, আমরা সবাই বিএনপি করি এবং খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসররা আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ দলটি নারায়ণগঞ্জে সর্বোচ্চ দল হিসেবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। যেহেতু নতুন সদস্য নেয়ার জন্য আজকের অনুষ্ঠান তাই বলবো কোন মাদক বিক্রেতা, সন্ত্রাসী, আওয়ামী লীগের দোসর এমন কাউকে দলে নেয়া হবেনা।
নারায়ণগঞ্জ গডফাদারের শহর, এখানে রাজনীতি করাটা কঠিন। নানান মামলা, হামলা সহ বিভিন্ন সমস্যার সম্মুখিন হয়ে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গিয়েছি। তাই এমন কোন কাজ করা যাবেনা যাতে জনগণের সমস্যা হয়। জনগণের পাশে থেকে সুশৃঙ্খল ভাবে রাজনৈতিক কার্যক্রম চালাতে। যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে কানে ধরে দল থেকে বহিষ্কার করা হবে। আমাদের বিরুদ্ধে নানা প্রপাগান্ডা ছড়ানে হয়েছে। যেহেতু ক্ষমতায় এখনো আসিনি তাই এমন কিছু করা যাবেনা যাতে করে ভোট নষ্ট হয়। অন্তত ৭০ ভাগ ভোট আমাদের প্রয়োজন। তাই নতুন সদস্য তারাই হবে যারা বিএনপিকে ভালোবাসে।
প্রধান বক্তা এড. টিপু তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি এদেশের মানুষ ও দেশের উন্নয়নের জন্য দিনরাত নিরলস কাজ করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের ঘোষনা দিয়েছেন, তাঁর সহধর্মীনি বেগম খালেদা জিয়া বছরের পর অত্যাচার, নির্যাতন, মামলা, জেল, জুলুম করেছেন কিন্তু কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নি। অপরদিকে শেখ মুজিবুর রহমান দেশে বাকশাল কায়েম করেছিলেন আর তাঁর কন্যা শেখ হাসিনা ইতিহাসের জঘন্যতম কাজগুলো করেছেন। নেতাকর্মী থেকে শুরু করে সাধারন মানুষ কেউ তার কথার অবাধ্য হলেই গুম, খুন করতেন, মামলা, হামলা করতেন। তার ছেলে বিধর্মীকে বিয়ে করে দেশের বাইরে থাকেন। হাজার হাজার কোটি টাকা পাচার করেছেন। তাই দেশ ও দলের স্বার্থে শুধুমাত্র যারা বিএনপিকে ভালোবাসে তাদেরকেই সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।
অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির নেতা শওকত আলী লিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, যুবদল নেতা মাজহারুল ইসলাম যোসেফ, মহানগরের সদস্য রাশিদা জামাল, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, ১৫নং ওয়ার্ডের সহ-সভাপতি ফেরদৌস রহমান, মোয়াজ্জেম হোসেন মন্টি, সহ প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়ের আলম ঝলক।