তাজা খবরথানার সংবাদশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দসোনারগাঁ থানা

সোনারগায়ে মেঘনা নদীর তীরে ৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ, আটক ২

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁয়ে মেঘনা নদীর তীরে উচ্ছেদ অভিযান চালানোর সময় দুজনকে আটক করেছে করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের নেতৃত্বে এ অভিযান শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চল।

এর আগে চর কিশোরগঞ্জ ফেরিঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় অবৈধ দখলদারদের বাধা ও হামলার সম্মুখীন হন ভ্রাম্যমাণ আদালত। পরে রেস্টুরেন্ট মালিক-শ্রমিক ও এলাকাবাসী উত্তেজিত হয়ে অভিযানে হামলা চালিয়ে একটি ভেকু ভাঙচুর করে। এসময় কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এসময় বিআইডব্লিউটিএর মেঘনাঘাট নদী বন্দরের উপ-পরিচালক শরীফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।
বিআইডব্লিউটিএর মেঘনা ঘাট নদী বন্দরের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, হাইকোর্টের নির্দেশে এ উচ্ছেদ অভিযান চলমান থাকবে। নদীর চরকিশোরগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকা পর্যন্ত ১০০টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

Related Articles

Back to top button