তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বিএনপি মনোনয়ন প্রত্যাশী মাসুদ নিজ মহল্লার সমস্যার সমাধান করতে পারেন না ? সে এমপি হতে চায়

নিজস্ব প্রতিবেদক : যে নীজের মহল্লার মানুষের সমস্যার সমাধান করতে পারেন না সে সমগ্র নারায়ণগঞ্জ সদর বন্দর আসনের মানুষের সমস‍্যার সমাধান করবেন কি করে , হঠাৎ করে দুই,তিন বছর ধরে রমজান মাসে নারায়ণগঞ্জ সদর ও বন্দরের দরিদ্র ভোটার কার্ডধারীদের মধ্যে গরুর মাংস বিতরণ ও রাজনৈতিক পট পরিবর্তনের

পর বারো চৌদ্দ হাজার মানুষ কে ভূড়িভোজ করালেই যদি সব হতো তাহলে রূপকথার সেই গল্পটাও সত্যি হতো।

উল্লেখ্য কথাগুলো বলেছেন তল্লা আজমেরীবাগ সহ মডেল গার্মেন্টস এলাকার একাধিক পানিবন্ধি অসহায় মানুষ। মাসুদ সাহেব বাইরে দানবীর সাজলেও প্রকৃতপক্ষে কেমন তা এলাকার পরিস্থিতি দেখলেই বুঝেন। তিনি চান তার ফ‍্যাক্টারী এলাকার মানুষ পানি বন্দিজীবনের অতিষ্ট হয়ে জমিজমা বাড়িঘর বিক্রি করে অন‍্যত্র চলে যাক আর তিনি তার ফ‍্যাক্টারীর প্রসারিত করুক।

বুধবার দুপুরে এমনি চিত্র দেখা গেল যে, রাস্তায় হাটু পানি মাড়িয়ে জামা কাপড় ভিজিয়ে গার্মেন্টস শ্রমিকরা তাদের কর্মস্থলে পৌঁছেছেন। পাশাপাশি এলাকার মানুষকেও জলাবদ্ধতার পানির মাড়িয়ে চলাচল করতে হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এলাকা বাসী সহ গার্মেন্টস কর্মীরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ফতুল্লার তল্লা এলাকার রাস্তা ডুবে গেছে হাটু পানিতে । হঠাৎ কেউ দেখলে মনে করবে এই এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে। কিন্তু না হঠাৎ বৃষ্টি এলেই এ রাস্তাটি হাটু পানিতে ডুবে যায় দেখার যেন কেউ নেই?

অনেককে বলতে দেখা যায় মডেল মাসুদের গার্মেন্টস এলাকায় হাঁটুপানি।কত কষ্ট করে এলাকাবাসী চলাচল করে। তার গার্মেন্টসের শ্রমিকরাও অনেক কষ্ট করে জামা কাপড় ভিজিয়ে কর্মস্থলে যাচ্ছেন। যিনি নিজের জায়গা ঠিক করতে পারে না সে নাকি ৫ আসনের এমপি হবেন। উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিবেন। নিজের গার্মেন্টস এলাকা হাঁটু পানিতে বাসছে কি উন্নয়ন করবেন তিনি এ পানি দেখেই তা বুঝা যায়।

এলাকার লোকজন বলতে শুরু করেছেন বিএনপির মনোনয়ন প্রত‍্যাশী শিল্পপতি স্ব ঘোষিত দানবীর মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামানের বহুটাকা আছে এখন তার ক্ষমতা দরকার যারজন‍্য তিনি মনোনয়ন প্রত‍্যাশায় ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন।

Related Articles

Back to top button