জাতীয়ঢাকা বিভাগতাজা খবরথানার সংবাদফতুল্লা থানাবিভাগীয় সংবাদরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
Related Articles
Check Also
Close
-
শ্রীবরদীর কাকিলাকুড়াতে হাজী সমাবেশ অনুষ্ঠিতApr 20, 2025
ধানমন্ডির বত্রিশ নম্বরে স্বাধীন বাংলাদেশের রুপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য র্যালী করেছে কেন্দ্রীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার ১২ অক্টোবর ছিল জাতীয় শ্রমিকলীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটিকে সামনে রেখে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সকালে রাজধানীতে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালী শেষে ধানমন্ডির বত্রিশ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান,কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর কুতুব আলম মান্নান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ সহ কেন্দ্রীয় শ্রমিকলীগের অন্যান্য নেতৃবৃন্দ।