তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নাশকতার মামলায় আজাদসহ ১০ নেতা-কর্মীর জামিন বাতিল, কারাগারে প্রেরন

খবর নারায়ণগঞ্জ.কম:

নাশকতার মামলায় বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০জন নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত এ জামিন বাতিল করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত বিএনপি নেতা আজাদসহ ১০জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম শিকারী, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাররফ মেম্বার, সাতগ্ৰাম ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, বিএনপি নেতা আলী হোসেন, ইমরান হোসেন, সাতগ্ৰাম ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিপন মেম্বার, যুবদল আসাদুজ্জামান আসাদ, সাতগ্ৰাম ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. রনি মিয়া।

আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, আড়াইহাজার থানার একটি মিথ্যা রাজনৈতিক মামলায় বিএনপির নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১০জন নেতাকর্মী জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। একই সাথে ৩০জনের জামিন মঞ্জুর করেন। আমরা উচ্চ আদালতে আপিল করে জামিনের আবেদন করবো।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ( ওসি ) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদসহ ১০জন নেতা-কর্মীর জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

Related Articles

Back to top button