তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রমিক নেতা পলাশের মায়ের সুস্থতা কামনায় ফতুল্লা থানা শ্রমিকলীগের উদ্যোগে দোয়া মাহফিল
খবর নারায়ণগঞ্জ. কম:
জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউসার আহমাদ পলাশের মা ও বাংলাদেশ আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি,বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মরহুম ইদ্রিস আলী মেম্বারের সহধর্মিণী আলহাজ্ব হাজেরা খাতুনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৭ জানুয়ারি বাদ মাগরিব আলীগঞ্জ লেবার হলে জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহম্মেদ সোহেলের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির,কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড মেম্বার মোঃ জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রাহাত, জেলা শ্রমিকলীগের সহসভাপতি হাজী মোঃ হুমায়ুন কবির, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা আঞ্চলিক শাখার সহসভাপতি হাজী মোঃ আবুল হোসেন,প্রচার সম্পাদক মোঃ মোবারক হোসেন, আন্তঃ জিলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সম্পাদক মোঃ জজ মিয়া, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি মোঃ অহিদুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হাওলাদার, কোষাধ্যক্ষ মোঃ জামাল আহম্মেদ, সহ কোষাধ্যক্ষ মোঃ জহিরুল ইসলাম রিপন, প্রচার সম্পাদক লিটন শিকদার, শ্রমিক কল্যাণ সম্পাদক মোঃ রিপন আকন, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি, ক্রীড়া সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সদস্য মোঃ আব্দুল মান্নান,কামাল উদ্দিন দুলু,কাজী সালাউদ্দিন,শিশির খান,,রুবেল ফতুল্লা থানা হকার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ,ফতুল্লা থানা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আকন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মোঃ সেকান্দর আলী মৃধা, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক ইদু, সহসভাপতি মোঃ হাবিব খন্দকার প্রমুখ।
দোয়া মাহফিলে মহান রাব্বুল আলামিন যেনো শ্রমিক নেতা পলাশের মা মহিয়সী নারী আলহাজ্ব হাজেরা খাতুনকে নেক হায়াত ও পুরোপুরি সুস্থতা দান করেন সেই প্রার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পিডব্লিউডি জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা মোঃ খলিলুর রহমান।
