জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগরাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে জামায়াতে ইসলামীর দেয়া শীতবস্ত্র পেলেন ৩’শ শীতার্ত পরিবার
শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
শনিবার (২১ডিসেম্বর) বিকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে স্থানীয় কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নুরুজ্জামান বাদল। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালিঝিকান্দা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাস্টার সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শুরা সদস্য আলহাজ মাওলানা মোঃ নূরুন্নবী,ঝিনাইগাতী উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মোঃ নূরুল ইসলাম, সেক্রেটারি মোঃ ফরহাদ হোসাইন, মোঃ আব্দুর রহিম, মোঃ আসাদুল্লাহ সিরাজী, মালিঝিকান্দা ইউনিয়ন শাখা সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগি হতদরিদ্র শীতার্ত পরিবারের সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

