তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

যারা বয়স্ক শ্রমিক আছেন তাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা শুরু হলো – শহীদ 

খবর নারায়ণগঞ্জ.কম : নারায়ণগঞ্জ জেলা ট্রাক,ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের (রেজি:নং ২৫৫৮) সাবেক সদস্যদের সম্মানীত ভাতা কার্যক্রম শুরু হয়।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিতাইগঞ্জের নিজ কার্যালয়ে
সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ শ্রমিকদের হাতে ভাতা তুলে দিয়ে এর উদ্বোধন করেন। শ্রমিকদের কল্যানে কাজ করার ওয়াদা রাখায় শ্রমিকদের প্রশংসায় ভাসছেন তিনি।

নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানান, ট্রাক, ট্যাংকলরী কাভার্ডভ্যান শ্রমিকেরা নিজের ঘাম পানি করে কাজ করে অথচ একটা সময় পর হলে তারা চলতে পারেন না খেতে পারেন না। দূর্ঘটনা হলে তারা টাকার অভাবে চিকিৎসাও করাতে পারেন না। আমি এ সংগঠনের সাধারণ সম্পাদক হওয়ার আগে আমার শ্রমিক ভাইদের ওয়াদা দিয়ে ছিলাম যতদিন থাকবো শ্রমিকদের জন্য কিছু করে যাব। তারই কথা আজ বাস্তবায়ন করলাম। এখন থেকে যারা বয়স্ক শ্রমিক আছেন তাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা শুরু হলো। আজ তারা ভাতা পেয়ে যেই খুশি হয়েছে আমি শ্রমিক সংগঠনের একজন দায়িত্বশীল হয়ে মনে হলো এতো দিনে আমি নিজেকে ধন্য মনে করলাম। এ ভাতা আওতায় নারায়ণগঞ্জ জেলার সকল সদস্যদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করবো এবং এই কার্যক্রম চিরদিনই স্থায়ী ভাবে যেন চলমান থাকে সেই প্রক্রিয়া আমি স্থায়ীভাবে করে দিব।

এসময় উপস্থিত ছিলেন, ক্যাবিনের নেতৃবৃন্দ মস্তান প্রধান, লুৎফর রহমান মন্টু, শহিদুল ইসলাম, মোহাম্মদ রফিক, মোঃ হারুন, শিকদার বাপ্পী চিশতী, মোহাম্মদ টিটু, মো:মালেক সরদার, আনোয়ার হোসেন, শাকিল, মো:পায়েল হোসাইন আকাশ সহ অন্যান্য সদস্যরা।

Related Articles

Back to top button