খুনীদের ঠাই বাংলাদেশের মাটিতে হবেনা – কমরেড সাঈদ আহম্মেদ

খবর নারায়ণগঞ্জ.কম: সাম্যবাদী দলের সভাপতি কমরেড সাঈদ আহম্মেদ নারায়ণগঞ্জ- ৫ আসনে শক্তির জানান দিলেন সংসদ সদস্য পদপ্রার্থী কমরেড সাঈদ আহমেদ। সদর-বন্দরবাসী কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করে নগরীতে শোডাউনের মাধ্যমে ধানের শীষের প্রচারণা করলেন ২০ দলীয় জোটের শীর্ষ এই নেতা।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে শহরের আমলাপাড়াস্থ নিজ কার্যালয়ের সামনে থেকে শুরু করে বঙ্গবন্ধু সড়কজুড়ে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে চাষাড়া বিজয় স্তম্ভে এসে মিছিলের সমাপ্তি ঘোষনা করেন।
এক সংক্ষিপ্ত বক্তব্যে আবু সাঈদ আহম্মেদ বলেন,খুনী শেখ হাসিনা কয়েক হাজার মানুষ কে হত্যা করেছে। শেখ মুজিব সিরাজ শিকদার কে সাভারে হত্যা করেছে। খুনীদের ঠাই বাংলাদেশের মাটিতে হবেনা।
এ সময় উপস্থিত ছিলেন পলিট বুরোর সদস্য মাহমুবুর রহমান,কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নওশাদ,জেলা সভাপতি কমরেড নুরুদ্দিন,জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড সুমন হাওলাদার, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক কমরেড জাকির শিকদার,প্রচার সম্পাদক কমরেড সেলিম হায়দার,মহানগর কমিটির আহবায়ক কমরেড গোলজার,মহানগর কমিটির যুগ্ম আহবায়ক কমরেড সুমন সরদার,মহানগর কমিটির সদস্য সচিব কমরেড শাকিল প্রমুখ।
