তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সদর থানা যুবদলের উদ্যোগে জিয়ার ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত

খবর নারায়ণগঞ্জ.কম :
বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের (বীর উত্তম) ৪২ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) দুপুর ৩টায় নারায়ণগঞ্জ সদর থানা যুদলের উদ্যোগে দেওভোগ খানকা রোডস্থ মাদ্রাসায় এ দোয়া মাহফিল ও নেওয়াজ বিতরণ করা হয়।
নেওয়াজ বিতরণের পূর্বে মরহুমের রুহের মাগফেরাত ও দেশবাসীর কল্যান কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্তু, সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, মনির মল্লিক, সদর থানা যুবদল নেতা পারভেজ আলম, কামাল হোসেন, মোঃ আমজাদ হোসেন, মোঃ মুসা, জহিরুল ইসলাম সিকু, শেখ মাঈনুদ্দিন, মোঃ রিয়াদ, মোতালিব হোসেন, মোঃ রুবেল, শেখ ফরিদ, নাজমুল আলম, মাহবুবুল আলম সুমন, ইয়ামিন, পারভেজ, সোহেল, ডালিম, মোক্তার, নাঈম মেরাজ, শফিক প্রমুখ।

Related Articles

Back to top button