তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রেনেসাঁর উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

২৬ মার্চ মহান স্বাধীনতা উপলক্ষে রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শুক্রবার ৩১ মার্চ বিকেলে আলীগঞ্জ লেবার হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এর সভাপতি মোখলেসুর রহমান তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ড মেম্বার মো: জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সভাপতি পিয়াস আহমেদ সোহেল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা মেম্বার আরজুদা বেগম খুকি, জাতীয় শ্রমিকলীগ ফতুল্লা থানা শাখার সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, মহিলা সম্পাদিকা সালমা বেগম, আলীগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি মো: সেকেন্দার আলী মৃধা প্রমুখ।
অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কবিতা আবৃত্তি করেন খুদে আবৃত্তি শিল্পী ঈসিতা দাস।
আলোচনা সভা শেষে আগামীর অনুপ্রেরণা জোগাতে স্বেচ্ছাসেবী সংগঠন প্রবীণ হিতৈষী সংঘ, আলীগঞ্জ পলাশ নগর যুব সংঘ সহ ১১টি সংগঠনকে সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।

Related Articles

Back to top button