জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের ঝিনাইগাতীতে ব্যাটারিচালিত অটোরিক্সার চার্জার খুলতে গিয়ে
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহজাহান (২৬)নামে
 এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার (৯জুলাই) সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও পূর্বপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান একই এলাকার আব্দুল মালেকের ছেলে।
নিহতের স্বজন ও পুলিশ  সুত্রে জানা গেছে,  মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো শাহজাহান তার ব্যাটারিচালিত অটোরিক্সা চার্জে দিয়ে রাখে। পরে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে অটোরিক্সার চার্জার থেকে বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারাক্তকভাবে আহত হয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত ঘোষণা করে।
ঝিনাইগাতী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন এ বিষয়ে সত্যতা  নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Related Articles

Back to top button