জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেরপুরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক 

শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ হাফিজুর রহমান (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী পৌরসভার খামারিয়া পাাড়া মহল্লার এনামুল হক ওরফে মিন্টুর ছেলে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে  তার নামে মাদক মামলা  দিয়ে শেরপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, শ্রীবরদী পৌর শহরের খামারিয়া পাড়ার এনামুল হক ওরফে মিন্টুর ছেলে হাফিজুর রহমান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। ২১ এপ্রিল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে  এসআই হাবিবুল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে কেকের চর ইউনিয়নের লংগরপাড়া গ্রামের ফারুক মেম্বারের  বাড়ির পশ্চিম পাশে ব্রীজের উপর থেকে ১০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম জানান, মাদক বিরোধী অভিযানে খামারিয়া পাড়ার মাদক ব্যবসায়ী হাফিজুরকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। বুধবার দুপুরে মাদক মামলায় তাকে শেরপুর  আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button