সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নিন – নতুনধারা
খবর নারায়ণগঞ্জ.কম :
সীমান্ত হত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি এবং সেনা প্রদানের প্রতি আহবান জানিছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেছেন, দুঃখজনক হলেও সত্য সারাদেশের সকল সীমান্তে প্রায় প্রতিদিনই বিভিন্ন ধরণের অনাকাঙ্খিত ঘটনার পাশাপাশি সহিংসতায় প্রাণ হারাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। এমতবস্থায় কঠোর পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়ংকর পরিস্থিতি তৈরি হতে পারে।
৭ ডিসেম্বর নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেরিত বিবৃতিতে চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী ও সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা আরো বলেন, নির্মমভাবে বাংলাদেশের মানুষকে হত্যার বিরুদ্ধে দেশের সাধারণ মানুষদেরকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। তা না হলে অর্থনীতি-শিক্ষা-সাহিত্য-সংস্কৃ
