তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম : প্রশিক্ষণ ও সচেতনতা নৌ-পথে আনে নিরাপত্তা এই শ্লোগানকে সামনে রেখে নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় শহরের ৫নং মাছ ঘাট এলাকার জেডিতে নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন।

উক্ত মানববন্ধনে সভাপতিত্বে করেন নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের নারায়ণগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি সবুজ শিকদার।

এ সময় মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবি জানান। দাবি সমূহ গুলো হলো, নৌ পথে ডাকাতি ও চাঁদাবাজী সন্ত্রাস বন্ধ করতে নৌ প্রশাসনকে ব্যবস্থা গ্রহন করতে হবে।
নৌ দূর্ঘটনার থেকে নৌযানকে উদ্ধার করার জন্য উচ্চ ক্ষমতাসম্পন্ন নৌ এম্বুলেন্স ও উদ্ধারকারী জাহাজ যুক্ত করতে হবে, নৌ পথ দখল দূষন মুক্ত করতে হবে ও শুকনো নৌ পথ ড্রেজিং করে বিকন বাতি ও বয়া মার্কার স্থাপন করে নৌ চ্যানেল সঠিক রাখতে হবে, ঘন কুয়াশা ও বর্ষ মৌসুমে নিরবপদে নৌ যান পরিচালনার জন্য নৌ শ্রমিকদেরকে প্রতি বছর মোবাইল প্রশিক্ষন দিতে হবে, নৌ দূর্ঘটনায রোধ কল্পে রাতের বেলায বাল্কহেড ও ট্রলার সহ ছোট নৌ যান চলাচল ও ফিটনেস বিহীন ও অপরিকল্পিত চলাচল বন্ধ করতে হবে।

অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, নিরাপদ নৌ-পথ চাই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা আঞ্চলিক কমিটির সহ- সভাপতি সাইফুল ইসলাম জুয়েল প্রধান, হাবিবুর রহমান মাষ্টার, মনির মাষ্টার, মোস্তাফিজুর রহমান, জাকির হোসেন, চুন্নু মাষ্টার, ফারুক ইসলাম, কবির হোসেন, হাফেজ শাহাদাত, মিরাজ খান, বাদশা, আক্তার হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দগণ।

Related Articles

Back to top button