তাজা খবরথানার সংবাদবন্দর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত তা সকলে মিলে করবো-আবুল কালাম

খবর নারায়ণগঞ্জ.কম: নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির চুড়ান্ত মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম বলেছেন, ধানের শীষের কোন প্রতিদ্বন্দী নেই। আমরা যারা মনোনয়ন চেয়েছি এটা আমাদের অধিকার। তবে আজকের পর থেকে আমরা সবাই ধানের শীষের পক্ষে আছি। আমাদের ওপর যে দায়িত্ব অর্পিত তা সকলে মিলে করবো। ধানের শীষে কোন বিভক্তি নেই।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ দরগাহে দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান আসছেন। আমাদের তারুণ্য অহংকার তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারায়ণগঞ্জ-৫ আসনে আমাকে মনোনয়ন দিয়েছে আমি দলের কাছে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, আমি সকলকে ধন্যবাদ জানাই। অতীতে যেভাবে আমার পাশে থেকে সহায়তা করেছেন আশা করছি ভবিষ্যতেও আমাকে সহযোগীতা করবেন।

আমার বয়স হয়েছে আপনারা জানেন। এখন নবীনদের অনেক দায়িত্ব। আমি চাই আপনাদের নিয়ে আমরা সফলতা লাভ করবো। গত সতেরো বছর তারা আমাদের আশা আকাঙ্খা বাস্তবায়ন করেনি। আমরা সে কাজগুলো করবো। আমরা কাজ করতে পারি, অতীতে এটা প্রমান করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা,সাবেক কাউন্সিল হান্নান সরকার সহ বিভিন্ন নেতাকর্মীরা।

Related Articles

Back to top button