যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আল-আমিন নগরে পালিত হলো পবিত্র শবে বরাত
খবর নারায়ণগঞ্জ.কম:
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আল-আমিন নগর জামে মসজিদের পালিত হলো পবিত্র শবে বরাত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে আল আমিন নগর জামে মসজিদের উদ্যোগে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাতসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবিতে বলে ‘লাইলাতুল বরাত’ বা সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে মুসলিম উম্মাহ।
পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
এসময় কবর বাসীদের উদ্দেশ্য করে বিশেষ মোনাজাত করেন আল আমিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা: মো: সাইদুর রহমান হাতেমী আল কাদেরী। এর পর ধর্মপ্রান মুসলমাদের মাঝে নেওয়াজ বিতরন করা হয়।

