জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শ্রীবরদীতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি :
শেরপুরের শ্রীবরদীতে সার্বিক উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
বুধবার (২৬ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুম সোমেশ্বরীতে অনুষ্ঠিত সভায সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের নির্বাহী অফিসার সাইয়েদ এ.জেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো, তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস। পরে উপজেলার আইন শৃঙ্খলার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, পৌরমেয়র মোহাম্মদ আলী লাল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দা তানজিনা আফরিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, ইউপি চেয়ারম্যান শাহজাদা ইসলাম আশিক, ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, মোহনা টিভির জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, দৈনিক নয়া দিগন্ত শ্রীবরদী প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, দৈনিক আজকের পত্রিকার শ্রীবরদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল প্রমূখ।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহণ করেন।

