তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ডিস বাবুর ক্যাডার সাবুর তান্ডবে অতিষ্ঠ জল্লারপাড় এলাকাবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের অপরাধ জগতের চিহ্নিত নাম নূরে আলম সিদ্দিকী ওরফে সাবু। একসময় ছাত্র আন্দোলন দমনে গডফাদার শামীম ওসমানের অনুগত হয়ে ডিস বাবুর সহযোগী হিসেবে আলোচনায় আসে সে। ১৮ জুলাই নিতাইগঞ্জে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় বাবুর সঙ্গে ক্যামেরাবন্দি হয় সাবুও। কিছুদিন আত্মগোপনে থাকার পর এবার নিজ শ্বশুরবাড়ি এলাকায়, জল্লারপাড়ে ফিরে এসেছে এবং আগের মতোই সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে শুরু করেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, এলাকায় ফেরার পর থেকেই সাবু আবারও ভয়ভীতি প্রদর্শন, মাদক ব্যবসা এবং অস্ত্র প্রদর্শনের মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। অনেকেই দাবি করছেন, সাবুর প্রত্যাবর্তনের পর থেকেই জল্লারপাড় এলাকায় অস্থিরতা বেড়ে গেছে।

এক সময় ডিস বাবুর অন্যতম সহযোগী হিসেবে পরিচিত সাবু, প্রকাশ্যে গুলি চালানোর ঘটনায় সরাসরি যুক্ত থাকলেও কখনোই আইনের আওতায় আসেনি। ছাত্র আন্দোলন দমন থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ দমনে সাবুকে ব্যবহার করা হতো বলে অভিযোগ রয়েছে। তার বাইকের পেছনে বসেই ডিস বাবু ১৮ জুলাই প্রকাশ্যে গুলি চালায়, যা ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। কিন্তু সেই ঘটনার পরও সাবু দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়,জল্লারপাড়ে ফেরার পর থেকেই সাবু পুনরায় নিজের সন্ত্রাসী বাহিনী সক্রিয় করেছে বলে স্থানীয়দের দাবি। একাধিক সূত্র জানিয়েছে, সে তার অনুসারীদের নিয়ে নতুন করে মাদক ব্যবসা এবং চাঁদাবাজির মতো অপরাধ চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে, সাবু এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে।

স্থানীয়রা বলছেন, সাবু এবং তার সহযোগীদের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষ আতঙ্কিত। কেউ তার বিরুদ্ধে কথা বললেই ভয়ভীতি দেখানো হয়, এমনকি গুমের হুমকিও দেওয়া হয়। এর আগে ডিস বাবুর নেতৃত্বে গঠিত কুখ্যাত “ব্লেড বাহিনী”র সঙ্গেও সাবুর সম্পৃক্ততা ছিল। তারা এলাকার মানুষের উপর নির্যাতন চালাতো এবং বিরোধীদের জোরপূর্বক ধরে এনে নির্যাতন করতো। সাবুর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ জরুরি

সাবুর অপরাধমুক্ত ইতিহাস নেই, বরং প্রতিবারই সে রাজনৈতিক মদদে রক্ষা পেয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি এবার সাবুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে? নাকি আবারও সে প্রকাশ্যে দাপিয়ে বেড়াবে?

অপারেশন ডেভিল হান্ট এর আওতায় আনার অনুরোধ জানাচ্ছেন স্থানীয়রা। যাতে এই চিহ্নিত সন্ত্রাসী এবং তার বাহিনীকে চিরতরে নির্মূল করা যায়।

Related Articles

Back to top button