তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দূর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে পালন করার লক্ষ্যে বিএনপির প্রস্তুতিমূলক ও কর্মীসভা অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
হিন্দু ধর্মাবলম্বীদের বড় উৎসব আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে পালিত হওয়ার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির প্রস্তুতিমূলক ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সঞ্চালনা করেন সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
নেতৃবৃন্দ বলেন, আসন্ন শারদীয় দূর্গাপজা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আমরা সচেষ্ট থাকবো। কারন একটি গোষ্ঠী থাকবে যারা এই শান্তিশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবে। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ রয়েছে, আমাদের আওতাধীন প্রতিটি পূজা মন্ডপ পরিদর্শন করা যাতে করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। কারন আগামী নির্বাচনকে সামনে রেখে পূজায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করতে পারে।
নেতৃবৃন্দ আরও বলেন, সদর বন্দর মিলিয়ে ৮২টি মন্ডপ আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। কারন আগামী নির্বাচনে আমাদের একটি ভোট ব্যাংক হলো হিন্দু ভাই ও বোনেরা। বিশেষ করে ভোর রাতের দিকে এসকল দূর্ঘটনাগুলো ঘটে থাকে, তাই ভোরের দিকে বেশী সচেতন থাকতে হবে ২৮ তারিখ থেকে ২ তারিখ পর্যন্ত। তাই আজ থেকে প্রতিটি এলাকার নেতৃবৃন্দ তাদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল, বন্দর থানা বিএনপির শাহেন শাহ, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, আলীরটেকর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button