তাজা খবরধর্ম ও শিক্ষামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে মিন্নত আলী শাহ মাজার কমিটির উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

খবর নারায়ণগঞ্জ.কম :
জশনে জুলুস পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) জামে মসজিদ ও মাজার কমিটির উদ্যাগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় নগরীর দেওভোগ পাক্কা রোড সংলগ্ন হযরত মিন্নত আলী শাহ চিশতী (রহঃ) মাজার প্রাঙ্গণে মাজার কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন মনা’র সার্বিক পরিচালনায় এ ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় বিশ্বের সকল মুসলিম উম্মাহর হেফাজত, হেদায়েত, সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) জামে মসজিদের পেশ ইমাম ও খতীব মুফতী মোঃ আনিসুর রহমান। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়।
এ সময় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন, হযরত মিন্নত আলী শাহ্ চিশতী (রহঃ) জামে মসজিদ ও মাজার শরীফ কমিটির সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সায়েদুল ইসলাম শাকিল, অর্থ সম্পাদক মোঃ আহসান উল্লাহ, দপ্তর সম্পাদক মোঃ সফিকুল ইসলাম লিটন, প্রচার সম্পাদক আজিজুর রহমান বাদল, মোঃ নূর হোসেন, মনোয়ার হোসেন শোখন প্রমুখ।

 

Related Articles

Back to top button