তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করলেন নারায়ণগঞ্জের ডিসি জাহিদুল ইসলাম

খবর নারায়ণগঞ্জ.কম :
গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচীর আওতায় গ্রিন আমব্রেলা উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে পেশাদার গাড়িচালক ও হেলপারদের বিশেষ প্রশিক্ষন পরবর্তী ইউনিফর্ম এ পরিচয়পত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরটিএ এর চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক তাঁর এধরনের ব্যতিক্রমী উদ্যোগ এর মাধ্যমে সড়ক ব্যবস্থাপনায় বিপ্লবের সূচনা করায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নিরাপদ সড়ক নিশ্চিতে সকলকে নাগরিকের দায়বদ্ধতা থেকে ভূমিকা রাখার আহবান জানাচ্ছি। আমাদের আর কিছু জানার দরকার নাই। সম্মানিত মুরুব্বি বলেছেন ধারন ক্ষমতা অনুযায়ী রাস্তায় গাড়ি চলার অনুমতি দিতে হবে। আদারওয়াইজ আমি কেন আমার মত দশটা বিআরটিএর লোক আসলেও এই সমস্যা সমাধান করতে পারবেনা। আমি বিশ্বাস করি সকলে মিলে যেই গাড়ির অপারেশন করি সেখানেও কিন্তু আমি মালিক নেতাদের অংশগ্রহণ রাখি। জেলা মিটিং গুলো করি সেই মিটিং ও কিন্তু আমাদের মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থাকে। আমি চাই মানুষ স্বচ্ছভাবে দেখুক হোয়াট ইজ গোয়িং অন।

তিনি আরও বলেন, আমাদের গাড়ি চলছে এক লাখ বিশ হাজার। সেটা তো আপনারা আমি সবাই জানি। এই গাড়ি রাখার জায়গা নাই। দু সপ্তাহ আগে অনুষ্ঠান করেছিলাম। সেখানে আমাদের হেমায়েত ছিলেন। আমাদেরকে বলছে আমাদের এখানে আরো বাস বাড়ানো দরকার। এই জায়গায় যখন পৌরসভা ছিল তখন মানুষের এত চাহিদার মুখেও আমি ৫০০ এর বেশি ইজি বাইকের অনুমতি দেইনি। তাই এখন চলছে মাত্র সাড়ে আটশ। যদি আরো বাড়াতে হয় তাহলে কিছুদিন পর আমি আপনি গাড়ি ঘোড়া গরু সব একসাথে চলব।  অনেক গাড়ির মালিক আছে যাদের একটা মাত্র গাড়ি। যে গাড়ি দিয়ে তার সংসার চলে। তারাও তো সমাজের একটি অংশ। আমরা দু তিনটা জিনিস চিন্তা করেছি। নাম্বার ওয়ান হয়তোবা ভালো লাগবে। নাম্বার ওয়ান হল আমরা বাইরে থেকে গাড়িগুলোকে আমরা আমদানি করার জন্য আমি চেষ্টা করছি। আমরা বর্তমান যে আইনটা আছে ২০১৮ সালের সেটা একটু মডিফিকেশন করে একটা খসড়া দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছি। আমি মনে করি আমাদের দুটো জিনিস দরকার। আমি একজন খাদেম।  কারণ এই ১৬ কোটি মানুষের ট্যাক্সের টাকা আমার বেতন হয়। আমি আপনাদের খাদেম। আপনাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে। এই দেশটা আমার এবং দেশ প্রেম হলো  ঈমানের অঙ্গ।  দেশপ্রেম ঈমানের অঙ্গ এটা আমাদের দেখতে হবে কর্মের মাধ্যমে।  ইন্টারন্যাশনাল ড্রাইভার ও ড্রাইভিং কোয়ালিটি আছে তারাও এখানে ড্রাইভিং লাইসেন্স করবে। ৬০ ঘন্টা ট্রেনিং করতে হবে এক্সটেনসিভ ট্রেনিং এবং এই পাঁচ ঘন্টা যে ড্রাইভার সাহেবরা ওখানে অংশগ্রহণ করবেন এই সব ঘন্টার জন্য ১৮ হাজার টাকা করে এক একজনকে দেব। বিআরটিএ পরীক্ষা গ্রহণ করবে এবং লাইসেন্স ইস্যু করবে।

বক্তব্য শেষে চালক ও জেলপারদের মাঝে পরিচয়পত্র ও পোশাক বিতরণ করেন অতিথিবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপ সচিব হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মুশিউর রহমান, বিকেএমইএ সভাপতি মোঃ হাতেম, চেম্বার অব কমার্সের সহ-সভাপতি সোহেল মোর্শেদ সারোয়ার, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, জেলা জামায়াতের সাবেক আমীর মাইনুদ্দিন আহমাদ, মহানগরের আমীর আব্দুল জব্বার, বাস-মিনিবাস সভাপতি প্রমুখ।

Related Articles

Back to top button