তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
Related Articles
Check Also
Close
-
শেরপুরের সীমান্তে চোরাই পথে আনা গরুর মাংস জব্দJan 29, 2025
খবর নারায়ণগঞ্জ.কম :- কঠোরভাবে দেওভোগ বেপারি পাড়া কে সন্ত্রাস চাঁদাবাজ সহ মাদক মুক্ত এলাকা গড়ার প্রত্যয় নিয়ে এক আলোচনা সভা করেছে ঐ এলাকার যুবসমাজ।
শনিবার বাদ মাগরিব তুমুল বৃষ্টি কে উপেক্ষা করে নব-নির্মানাধীন এক বিল্ডিং এ হাজারো যুবকের উপস্থিতিতে সলিমুল্লাহ করিম সেলিম এর সভাপতিত্বে অনুষ্ঠান টির আয়োজন করেন সংগঠনটির কর্ণধার সম্রাট হোসেন আকাশ।
মীর সজিব এর চমৎকার উপস্থাপনায় ও সাবেক ছাত্র নেতা মো:রাফসান রবিন এর ব্যবস্থাপনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নূর হানিফ ও এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন স্বেচ্ছা সেবক দলের সাবেক সহ সভাপতি মো:মেহেদি হাসান, হোসেন লিয়ন, মো:সিমু, মো:কবির হোসেন, মো:হাসান, মো:মিঠু , মো:সোয়েব, মো:সাদ্দাম, মো:আলভি.
মো:সুমন, মো:ফয়সাল, মো:ফাহিম, মো:সাবিতমো:মনির প্রমূখ। বক্তাগন দেওভোগ বেপারি পাড়া কে সন্ত্রাস চাঁদাবাজ সহ মাদক মুক্ত এলাকা গড়ার প্রত্যয় করে বলেন উক্ত এলাকায় কোন ধরনের আপরাধ মূলক কর্মকাণ্ডকে বরদাস্ত করা যাবে না। কারো পেশী শক্তি রক্ত চক্ষু কে এলাকার যুব সমাজ ভয় পায় না। যারাই এই এলাকায় অপরাধ মূলক কর্ম কান্ডে জড়িত আছেন আজ থেকে সাবধান হয়ে যান তা না হলে এলাকার যুবসমাজ আপরাধীদের ধরে আইন প্রয়োগকারী সংস্থার কাছে তুলে দেয়া হবে।