জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন। স্বামী আটক
শেরপুর প্রতিনিধি:
শেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনার অভিযোগ উঠেছে। ২৯ এপ্রিল শুক্রবার ভোর রাত ৩ টায় শেরপুর জেলা সদরের চর মোচারিয়া ইউনিয়নের চর ভাবনা গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক স্বামী আনিস মিয়াকে আটক করেছে। নিহতের পরিবারের দাবি টাকার জন্য তাকে ঠান্ডা মাথায় খুন করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সদর উপজেলার চর মোচারিয়া ইউনিয়নের হরিণধরা গ্রামের আজিজলের কন্যা আসমা আক্তারের (৪০) বিয়ে হয় একই ইউনিয়নের চর ভাবনা গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনিস মিয়ার সাথে। এ বিয়ে দু’জনেরই দ্বিতীয় বিয়ে ছিলো। আনিস বর্তমানে ঢাকায় একটি ইটভাটায় চাকুরি করেন। সম্প্রতি স্বামী আনিস আসমার কাছে টাকা চেয়ে আসছিলো। এরই জের ধরে শুক্রবার ভোর রাত ৩ টার দিকে স্বামী-স্ত্রীর ঝগড়ার এক ফাঁকে স্বমী আনিস ভারী কিছু দিয়ে মাথায় আঘাত করে। এসময় স্ত্রী আসমা মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য স্বামী আনিস ৯৯৯ এ পুলিশকে ফোন করে জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনা স্থলে এসে বিষয়টি সন্দেহ হলে স্বামী আনিসকে আটক করে এবং স্ত্রীর মরদেহ থানায় নিয়ে যায়।
এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানায়, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরক করা হয়েছে। হত্যা কান্ডের সাথে জড়িত সন্দেহে স্বামী আনিসকে আটক রাখা হয়েছে। এই ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে।


