তাজা খবরথানার সংবাদধর্ম ও শিক্ষানারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদে মিলাুন্নবী পালিত

খবর নারায়ণগঞ্জ.কম :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে নারায়ণগঞ্জে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য র‍্যালিটি।
সকাল ১১টায় নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে জশনে জুলুসের মিছিলটি বের হয়। এতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূণরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়।
জশনে জুলুসে অংশগ্রহণকারীরা হামদ, নাত, দরুদ শরিফ ও জিকিরে মুখরিত করে তোলে পুরো এলাকা। তাদের হাতে ছিল সবুজ রঙের কালিমা খচিত পতাকা। “নারায়ে তাকবির, আল্লাহু আকবর” ও “নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ” স্লোগানে পুরো শহর মুখরিত হয়ে ওঠে। জশনে জুলুসের পূর্বে খানকা শরীফে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসের মিছিলের নেতৃত্ব দেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী। এসময় আরও উপস্থিত ছিলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জশনে জুলুসের মিছিলে নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জাকির খান অংশগ্রহণ করেন। এছাড়াও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী আল আবেদী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান লিংকন, নারায়ণগঞ্জ জেলা জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি মোঃ হাবীবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ এতে অংশ নেন।

Related Articles

Back to top button