তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

দিল্লির সঙ্গে নতুন কোন চুক্তি চায় না দেশবাসী – ইসলামী আন্দোলন

খবর নারায়ণগঞ্জ.কম :
দিল্লির সঙ্গে চুক্তি করতে করতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব সবকিছু বিকিয়ে দিয়েছে সরকার। যার জলজ্যান্ত প্রমাণ হলো সিলেটের বন্যা। দিল্লির সঙ্গে নতুন আর কোনো চুক্তি চায় না দেশবাসী।
রবিবার (২৩ জুন) এক বিবৃতিতে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মোঃ সুলতান মাহমুদ এক বিবৃতিতে এসব কথা বলেন।
নেতারা বলেন, বৃহত্তর সিলেট অঞ্চল যখন বন্যার পানিতে ভাসছে। মানুষ বাঁচার জন্য হাহাকার করছে। গবাদি পশু, মাছ ও উৎপাদিত ফসলসহ সব কিছু বানের পানিতে ভেসে গেছে। তখন আমাদের প্রধানমন্ত্রী দিল্লিতে বাণিজ্যিক চুক্তিতে ব্যস্ত। এই ব্যস্ততা বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য নয়, সিলেটের বন্যার পানি বন্ধের জন্য নয়, ভারতের কাছে নিজেদের অস্তিত্ব বিলিয়ে দেওয়ার ব্যস্ততা।
বিবৃতিতে ইসলামী আন্দোলনের নেতারা বলেন, সিলেট অঞ্চলে ভারতের ঢলের পানি ছেড়ে দেওয়ার কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে তা কৃত্রিমভাবে সংকট তৈরি করেছে। আমাদের যখন পানির প্রয়োজন হয়, তখন ভারত পানি দেয় না। কিন্তু যখন বন্যা হয় তখন তারা তাদের সব স্লুইস গেট এবং বাঁধ ছেড়ে দেয়। সিলেট সুনামগঞ্জ অঞ্চল তলিয়ে যায়। আর আমরা তখন এই কৃত্রিম সংকটকে প্রতিহত না করে ত্রাণ তৎপরতায় ব্যস্ত হয়ে পড়ি।
নেতারা আরও বলেন, এখন সময় এসেছে ত্রাণ নয় প্রাণ বাঁচান। ভারত থেকে পানি আসার সব পথ বন্ধ করতে হবে। সকল স্লুইস গেট বন্ধ করে দিতে হবে। এটা আমাদের অধিকার। আর অধিকার আদায় করে নিতে হয়। কেউ দয়া করে না।

Related Articles

Back to top button