তাজা খবরথানার সংবাদফতুল্লা থানাশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে এবং নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে কাজ করতে চাই -ডিসি

খবর নারায়ণগঞ্জ.কম: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।

সোমবার (৩১ মার্চ) নারায়ণগঞ্জ শহরের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় এবারও ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়, যেখানে ইমামতি করেন দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আবু তাহের জিহাদী। এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়, ইমামতি করেন আমলাপাড়ার জামিয়া আশাফিয়া রহমতুল্লাহ মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল কাদির। প্রথম জামাতে অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ উর্ধ্বতন কর্মকতা, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিবর্গ।
নামাজ শেষে অনুষ্ঠিত মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মানুষের সুস্থতা এবং ভ্রাতৃত্বের কামনায় দোয়া করা হয়।

এবার নারায়ণগঞ্জ জেলার প্রায় ২৫টি ঈদগাহ ময়দান ও  চার হাজার মসজিদে একাধিক জামাত সহ প্রায় ৮ হাজার ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

জামাত শেষে জেলা প্রশাসক(ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ঈদুল ফিতরের মূল স্পিরিটকে ধারণ করে আমরা একটি বৈষম্যমুক্ত সমাজ গড়তে চাই, যেখানে কোনো হানাহানি, মারামারি ও রাগ-ক্ষোভ এবং হিংসা বিদ্বেষ  থাকবে না।
ডিসি আরও বলেন, ইসলামের বার্তা অনুযায়ী যে শান্তির সুবাতাস, সেটি আমরা সমাজে সৌরভ হিসেবে সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে এবং নারায়ণগঞ্জ জেলার উন্নয়নে কাজ করতে চাই। সবাই পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানাচ্ছি, ‘ঈদ মোবারক’।

Related Articles

Back to top button