তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগরশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
সাংবাদিক সুলতানের ইন্তেকালে খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবারের শোক
খবর নারায়ণগঞ্জ.কম:
দৈনিক যুগের চিন্তা পত্রিকার ষ্টাফ রির্পোটার ও নারায়ণগঞ্জ জেলা রির্পোটার ইউনিটির ক্রীড়া সম্পাদক মোঃ সুলতান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৩২ বছর।
বুধবার (২ অক্টোবর) বেলা ১২ টায় ঢাকার হৃদরোগ হাসপাতালে মৃত্যু বরন করেন।মৃত্যু কালে মা, ১ বোন,১ ভাই, বন্ধু বান্ধব, আত্নীয় স্বজন রেখে গেছে।
বাদ মাগরিব গলাচিপা আওয়াল চেয়ারম্যান বাড়ী সংলগ্ন বাইতুল মামুর জামে মসজিদে জানাযা শেষে মাসদাইর পৌর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
সুলতানের অকাল মৃত্যুতে খবর নারায়ণগঞ্জ ডটকম পরিবার গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সহানুভূতি জ্ঞাপন করেন।
