জাতীয়তাজা খবরবিভাগীয় সংবাদময়মনশিং বিভাগসম্পাদকের পছন্দ

শ্রীবরদীতে সবল প্রজেক্টের উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :

শেরপুরের শ্রীবরদীতে সবল প্রজেক্টের উপজেলা কৃষিপণ্য উৎপাদক এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

উপজেলার ৬টি ইউনিয়নের ১০টি কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৫১২ জন ভোটার প্রত্যক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে প্রিজাইটিং অফিসারের দায়ীত্ব পালন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবরিনা আফরিন। এতে মোঃ মাহবুবর হাসান দুলাল ৭৩৯ ভোট পেয়ে সভাপতি ও মোঃ রফিকুল ইসলাম ৭৮৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোঃ আকরাম হোসেন ৭৫৭ ভোট ও সন্ধ্যা রাণী কোচ ৭০৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। মোঃ জয়নাল আবেদীন ৭৩২ ভোট পেয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ এখলাস উদ্দিন ৭১৮ ভোট পেয়ে কোষাধ্যক্ষ, মিঃ মনিং টন ৮০৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক, মোঃ হোসেন মিয়া ৮৫৩ ভোট পেয়ে দপ্তর সম্পাদক, মোছাঃ মাহফুজা বেগম ৮৩৮, মনিরুজ্জামান ৯১৩ ভোট ও হযরত আলী ৮২৯ ভোট পেয়ে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

Related Articles

Back to top button