ইসলামী শ্রমিক আন্দোলন মহানগরের উদ্যোগে প্রশিক্ষন কর্মশালা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
খবর নারায়ণগঞ্জ.কম :
দাওয়াতি মাস উপলক্ষ্যে প্রশিক্ষন কর্মশালা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ মে) বিকেল ৫টায় ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আইএবি এর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অধ্যক্ষ মুফতি হাবীবুল্লাহ হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি শ্রমিক আন্দোলন বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মুফতি মোস্তফা কামাল।
এসময় তিনি বলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশই একমাত্র দল যারা সূচনা লগ্ন থেকেই নিজেদের ওয়াদার উপর অটল রয়েছে। যদি ইসলামের বিজয় হয় তাহলে কি শুধু মুসলমানরাই লাভবান হবে, না সকল জাতি, ধর্ম সহ সব শ্রেণীর মানুষরা উপকৃত হবে এবং আমাদের দেশ উন্নতির শীর্ষে আরোহন করবে। যেখানে গণতন্ত্রের উদ্ভব সেখানে কি মানুষরা ভালো আছে ? সেখানেও দূর্নীতি রয়েছে। তাই ভালো মানুষ হন। কারন ভালো মানুষ হতে না পারলে ভালো নেতা, ভালো কর্মী, পিতা, স্বামী কিছুই হতে পারবেন না। তাই ভালো মানুষ হওয়া জরুরী। একজন মুসলিম হিসেবে ধর্মকে প্রাধান্য দিতে হবে। সর্বদা সকল কাজে ধর্মকে রাখতে হবে। তাহলে দ্রুত সফলতা আসবে। শ্রমিকের ন্যায্য আদায়ের যে সংগ্রাম সেটা সফল হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মোঃ আঃ হালিম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ মিজানুর, দফতর সম্পাদক মোঃ জামাল হোসেন, অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ শওকত আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
