দূর্গা পূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই – মাসুদুজ্জামান মাসুদ

খবর নারায়ণগঞ্জ.কম :
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় পূজা উদযাপন ফ্রন্ট জেলার আহ্বায়ক অভয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব নয়, এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও ভ্রাতৃত্ববোধের প্রতীক। এই উৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের সবার দায়িত্ব। সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংখ্যালঘু শব্দটা কখনোই পছন্দ করতেন না এবং তার পরিবারের কোন মানুষই এটা পছন্দ করেন না। তাদের কথা একটাই, ‘ধর্ম যার যার দেশ সবার’।
তিনি আরও বলেন, আমাকে কেউ শিল্পপতি বললে আমি লজ্জিত হই। কোন সরকারই ব্যবসায়ীদের মূল্যায়ন করেনি। আর সিআইপি হিসেবে যেটা পাওয়ার কথা আমরা তা পাইনা। সিআইপিদের মূল্যায়ন এদেশে নেই। তবে আমি সবসময় চেষ্টা করেছি নিজেকে ক্রিড়া সংগঠক হিসেবে গড়ে তুলতে। অনেকে বলেছেন আর্থিক সংকটের কথা। যদি কোন মন্ডপে আর্থিক সংকট থাকে আমরা সেটা সহযোগিতার মাধ্যমে পূরণ করার চেষ্টা করবো। আমরা আসন্ন দূর্গা পূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে চাই। আমরা সবসময় আপনাদের ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
সভায় পূজা উদযাপন ফ্রন্ট জেলার সদস্য সচিব কার্ত্তিক ঘোষের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পণা রায় দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম মহাসচিব সুভাষ সাহা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, লিটন চন্দ্র পাল, পপি রানী সরকার প্রমুখ।
