তাজা খবরমহানগররাজনীতিসম্পাদকের পছন্দ
মহানগর বিএনপির অবস্থান কর্মসূচীতে আলীরটেক ইউনিয়ন বিএনপির যোগদান
খবর নারায়ণগঞ্জ.কম :
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে হত্যা ও তাদের দোসরদের বিচারের দাবিতে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচিতে আনোয়ার হোসেনের নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপির যোগদান।
বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৩টায় নগরীর হোসিয়ারী সমিতি কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এ অবস্থান কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি জুলহাস, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, যুগ্ম সম্পাদক শাহীন হোসেন সরদার, আলীরটেক ইউনিয়ন যুবদলের সভাপতি শরীফ সরদার, সদস্য সচিব ইব্রাহীম আহমেদ সহ অন্যান্য ওয়ার্ডের নেতৃবৃন্দ।


