তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে মু‌ক্তিযুদ্ধ প্রজন্ম লীগের উদ্যোগে গরিব দু‌:খিদের মাঝে খাবার বিতরণ

খবর নারায়ণগঞ্জ.কম :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার ৭৬ তম জন্ম‌দিন উপলক্ষ্যে বাংলাদেশ মু‌ক্তিযুদ্ধ প্রজন্ম লীগ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে গরিব দু‌:খিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ সে‌প্টেম্বর) দুপুরে চাষাড়া শহীদ মিনারে এ খা‌বার বিতরণ অনু‌ষ্ঠানের আয়োজন করা হয়।সংগঠনের সভাপ‌তি খন্দকার মাসুদুর রহমান দিপুর সভাপ‌তিত্বে অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, সহ-সভ‌পতি আব্দুল মান্নান খান বাদল, ড‌লি বেগম, জাহান্নারা জানু, দপ্তর সম্পাদক রুহুল আ‌মিন, এন‌জিও বিষয়ক সম্পাদক তাস‌লিমা প‌পি, মানবা‌ধিকার বিষয়ক সম্পাদক স‌নিয়া আক্তার, সুলতানা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপ‌তি রেহেনা পারভীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা ও বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ক‌রে‌ বিশেষ দোয়া ক‌রা হয়। দোয়া শেষে উপ‌স্থিত সক‌লের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

Related Articles

Back to top button