তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ
ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ভোটে একটি বাক্স হবে -মুফতি রেজাউল করীম আবরার

প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ-এর সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার বলেছেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ সহ ধর্মনিরপেক্ষতাবাদের দোহাই দিয়ে যারা দেশটাকে নরক বানিয়ে রেখেছিল তাদের আর সুযোগ দেয়া যাবে না। আগামী নির্বাচনে সকল ইসলামী দলের সমন্বয়ে ইসলাম, দেশ ও মানবতার পক্ষে ভোটে একটি বাক্স হবে। যাতে করে দেশের জনগণ তাদের কাঙ্ক্ষিত দলকে ক্ষমতায় পাঠাতে পারে।
২৯ মে বৃহস্পতিবার বিকাল ৩টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে চুনকা পাঠাগার মিলনায়তনে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা; উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সেমিনারে আরো বক্তব্য রাখেন, প্রধান বক্তা মুফতি ইসমাইল সিরাজী আল মাদানী কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সভাপতি দ্বীন ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুর জব্বার, ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস মহানগর, মাওলানা রাকিব খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সম্পাদক মুফতি শিবির আহমেদ, সভাপতিত্ব করেন জেলা আইম্মা পরিষদের সভাপতি মুফতি আব্দুল হাকিম আদ দিফায়ী, দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কাদির চেয়ারম্যান ইসলামী ঐক্যজোট।
তিনি আরও বলেন, আগামী নির্বাচন পি আর (সংখ্যানুপাতিক) পদ্ধতিতে হতে হবে। যার ফলে কারো ভোটই নষ্ট হবে না। মানুষ ব্যক্তিকে নয় প্রতীকে ভোট দিবে। যে প্রতীক বা দল যত পার্সেন্ট ভোট পাবে সে অনুযায়ী সংসদে তাদের প্রতিনিধি যাবে। এতে পেশিশক্তির প্রভাব থাকবে না, কালো টাকার ছড়াছড়ি হ্রাস পাবে। কোটি টাকা দিয়ে নমিনেশন কেনা-বেচা বন্ধ হবে। সকল দল সংসদে কথা বলার ও দেশ গঠনের সুযোগ পাবে।

