তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কোকো রহমানের রুহের মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা সহ দেশবাসীর কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম, বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল, মহানগরের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য ডাঃ মুজিবুর রহমান, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানার সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, শ্রমিক দল নেতা মনির মল্লিক,
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী।

