তাজা খবরমহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

মন্তু ও সজলের নেতৃত্বে মহানগর বিএনপির প্রতিবাদ ও মিছিলে এক বিশাল মিছিল নিয়ে যোগদান

খবর নারায়ণগঞ্জ.কম :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মীনী ডাঃ জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদ ও প্রত্যাহারের দাবীতে মহানগর বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বুধবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর মিশন পাড়াস্থ হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মন্তাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব নাজমুল আলম সজলের নেতৃত্বে একটি বিশাল মিছিল যোগদান করে।
মিছিলটি নগরীর খানপুর হতে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে হোসিয়ারী কমিউনিটি সেন্টারের সামনে মহানগর বিএনপির প্রতিবাদ স্থলে এসে শেষ হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, এম এ এম সাগর,সাবেক যুগ্ম সম্পাদক শেখ মোহাম্মদ অপু, আবুল হোসেন রিপন,সাবেক সহ-সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম,বন্দর থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহাদুল্লাহ মুকুল, মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, মহানগর যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, কায়সার আহমেদ, আরমান হোসেন, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাজ্জাদ হোসেন কমল, যুুুুবদল নেতা ফয়েজ উল্লাহ সজল, সাইদুজ্জামান শহিদ, খান বাবু, সাইফুল ইসলাম আপন, নবী হোসেন নবু, কামরুল হাসান রনি, মাসুদ, আঃ হাকিম, এ এইচ সৌরভ, মানিক বেপারী, পারভেজ খান, হাবিবুর রহমান মাসুদ, সজিব, আব্দুর রহমান, মাহাবুল, নাজমুল, জোয়ার্দার, এইচ এম এলিন, জুনায়েদ মোল্লা, মাহবুব, রহমান, শাহজালাল কালু, ওসমান গনি, মোক্তার হোসেন, মানিক বেপারী, শাহীন শরীফ, আশিকুর রহমান অনি, নুরুল ইসলাম, মোঃ জামান, শামীম, হারুন অর রশিদ, মোতালেব হোসেন প্রমূখ।

 

Related Articles

Back to top button