তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

নাসিম ওসমানের ৯ম মৃত্যু বার্ষিকীতে ‌জেলা ট্যাংক লরী কাভার্ডভ্যান শ্র‌মিক ইউনিয়‌নের কবর জিয়ারত দোয়া ও ফু‌লেল শ্রদ্ধা 

খবর নারায়ণগঞ্জ.কম:

নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বা‌রের সা‌বেক সংসদ সদস্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমানের ৯ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত দোয়া ও ফু‌লেল শ্রদ্ধা নি‌বেদন ক‌রপুত্র আজ‌মেরী ওসমান। নারায়ণগঞ্জ জেলা ট্যাংক লরী কাভার্ডভ্যান শ্র‌মিক ইউনিয়‌নের নেতৃবৃন্দরা।

রবিবার ( ৩০ এপ্রিল ) ‌সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সি‌টি ক‌র্পো‌রেশ‌নের কেন্দ্রীয় মাসদাইর কবর স্থা‌নের কবর জিয়ারত দোয়া ও ফু‌লেল শ্রদ্ধা নি‌বেদন করা হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন, নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউ‌নিয়নের ভারপ্রাপ্ত সভাপ‌তি খোর‌শেদ আলম সাব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোায়ার হোসেন আনু,সহ সম্পাদক ফি‌রোজ আলম বকুল, কোষাধক্ষ্য সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনা‌য়েত হো‌সেন, কার্যকরী সদস্য মোক্তার হো‌সেন, আওলাদ খন্দকার প্রমূখ।

এছাড়াও দিনব্যাপী নারায়ণগঞ্জ জুরে প্রয়াত সংসদ সদস্য আলহাজ্ব নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও আজমেরী ওসমান সহ তার পরিবারের সকল সদস্যদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ‌বি‌শেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত শে‌ষে গ‌রিব ও অসহায়‌দের মা‌ঝে রান্না করা খাবার বিতরন করা হয়।

Related Articles

Back to top button