তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

পীর সাহেব চরমোনাই’র বড় ভাইয়ের ইন্তেকাল; মহানগরের শোক

প্রেস বিজ্ঞপ্তিত:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই’র বড় ভাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের উপদেষ্টা হযরত মাওলানা মুমতাজুল করিম মুশতাক রহ. গতকাল ২৭ আগস্ট, রাত ১০:৪০ মিনিটে রাজধানীর শংকরের ইবনে সিনা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তেকালে সংগঠনের নেতা-কর্মীদের মাঝে শোক নেমে আসে। তিনি ছিলেন দক্ষ ও প্রবীণ সংগঠক। নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, তাঁর মৃত্যুতে সংগঠন একজন বিজ্ঞ নেতাকে হারালো। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।
এদিকে আজ বাদ মাগরিব নগর কার্যালয়ে চাষাড়া ও আশপাশের এলাকায় চাঁদাবাজী বন্ধের জন্য
বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। তিনি বলেন, চাঁদাবাজী বন্ধে আমরা প্রশাসনকে যেকোন সহযোগিতা করতে প্রস্তুত। পরিবহন বা দোকান থেকে কোন চাঁদাবাজী চলবে না। করলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে, ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুফতি হাবিবুল্লাহ হাবিব, সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদ, অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলহাজ্ব হাসান আলী, সাংগঠনিক সম্পাদক মাও. শামুসল আলম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Back to top button