তাজা খবরথানার সংবাদনারায়ানগঞ্জ সদর থানামহানগররাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত সময়পার করছেন রেজা রিপন প্যানেল

খবর নারায়ণগঞ্জ.কম: আগামী ৩রা ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন (২০২৫-২০২৭) নির্বাচন।

শেষ মুহুর্তে ভোটারদের মন আকৃষ্ট করতে ভোটারদের ধারে ধারে ভোট চাইছেন স্বতন্ত্র হোশিয়ারী মালিক ঐক্য ফোরাম মনোনীত প্যানেলের সাধারন গ্রুপের পরিচালক পদপ্রার্থী এবং এসোসিয়েট গ্রুপের পরিচারক পদপ্রার্থীরা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে নগরীর বিভিন্ন হোসিয়ারী দোকান মালিকদের দোকানে ভোট প্রার্থনায় ব্যস্তসময় পার করতে দেখা গেছে ফতেহ মোহাম্মদ রেজা রিপন প্যানেল এর সাধারন গ্রুপের পরিচালক পদপ্রার্থী ও এসোসিয়েট গ্রুপের পরিচারক পদপ্রার্থীগণ।

স্বতন্ত্র ঐক্য হোসিয়ারি মালিক ঐক্য ফোরামের প্রার্থীরা হলেন, সাধারণ গ্রুপের ফতেহ আলী রেজা রিপন, নাজমুল হক, লুৎফর রহমান ফকির, বাবুল চন্দ্র দাস, সুশান্ত পাল চৌধুরী, মোঃ আওলাদ হোসেন, মোঃ আবুল বাশার বাসেত, মোঃ দিদার খন্দকার, এসোসিয়েট গ্রুপের মাসুদ রানা, নারায়ণ চন্দ্র মজুমদার, মোক্তার হোসেন, মাসুম মোল্লা, ফারুক আহম্মেদ, ইবনে মোঃ আল কাওছার, আনোয়ার হোসেন, আল আমিন প্রধান প্রমুখ।

Related Articles

Back to top button