তাজা খবরথানার সংবাদফতুল্লা থানারাজনীতিশীর্ষ সংবাদসম্পাদকের পছন্দ

সবসময় আপনাদের সেবা করতে চাই : দিদার খন্দকার

খবর নারায়ণগঞ্জ.কম:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নগরীর ৮টি পূজামন্ডপে আবুল হোসেন খন্দকার ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক সহযোগীতা প্রদান করেন সংগঠনটির কর্ণধার।
শনিবার (৫ অক্টোবর) বাদ আছর নগরীর দেওভোগস্থ জান্নাত কনভেনশন হলে এ আর্থিক সহযোগীতা প্রদান করেন রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি প্রজেক্ট চেয়ার রোটারিয়ান দিদার খন্দকার।
এসময় উপস্থিত পুজামন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদের উদ্দেশ্যে রাজনীতিবিদ রোটারিয়ান দিদার খন্দকার বলেন, আমি সবসময় বিছিন্নভাবে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমৃত্যু আপনাদের পাশে থাকতে চাই। এবারই সবাইকে একসাথে নিয়ে বসেছি। আগামীতে আরও বড় পরিসরে আপনাদের নিয়ে বসতে চাই। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, যেন সবসময় এই ভাবে আপনাদের পাশে থেকে সেবা করে যেতে পারি। যে কোন ধরনের সহযোগীতা প্রয়োজন আমাকে জানাবেন আমি আপনাদের পাশে থাকতে চাই। আমি মনে করি ধর্ম যার যার উৎসব সবার। আসন্ন শারদীয় দুর্গোৎসব সবাই মিলে এক সাথে পালন করবো। কোন সমস্যা হলে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো। আপনাদের পাশে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করবো।
নারায়ণগঞ্জ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুন্ড’র সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটি ক্লাব চার্টার্ড প্রেসিডেন্ট কামরুল হাসান, মশিউর রহমান শাকিব, সেক্রেটারী এড. ধনঞ্জয় গুহ জয়, ভাইস প্রেসিডেন্ট মামুনুর রহমান, সদস্য মির্জা আনিসুর রহমান খোকন, এড. মনিকা সাহা, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিউদ্দিন সোহেল, মিঠু খন্দকার ও রোটারিয়ান দিদার খন্দকারের সহধর্মীনী শাহিনা খন্দকার, পপি রানী সরকার, মামুন প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা ৮টি পূজা মন্ডপের দায়িত্বে থাকা নেতৃবৃন্দদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।

Related Articles

Back to top button